ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৮:১৮ পিএম

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হবে: উপাচার্য

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হবে: উপাচার্য

ঢাবি প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে স্মৃতিস্তম্ভ নির্মাণ, কেন্দ্রীয় লাইব্রেরিতে ‘জুলাই স্মৃতি কর্নার’ স্থাপন, আলোচনা সভা, দোয়া-মোনাজাত এবং প্রতিটি হল ও অনুষদে পৃথক কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, ডাকসু প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও চেতনাকে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্য-সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই স্মৃতি কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য চারুকলা অনুষদের ডিনকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিককে সদস্য-সচিব করে পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে একটি আলোচনা সভার আয়োজন করা হবে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হল ও অনুষদ নিজ নিজ উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল ও আবাসিক এলাকার মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এদিকে সভায় প্রতি বছর ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উইমেন্স ডে’ উদযাপনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হবে: উপাচার্য

বগুড়ায় ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাগ দেওয়ার নতুন পদ্ধতিতে বেড়েছে পাটের গুণগত মান 

সিলেটে ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩

বগুড়ায় খাদ্যে রাসায়নিক ব্যবহার, ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদন্ড

তৃতীয় বিয়ে করলেন অভিনেতা পল ওয়েসলি