ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৩:২৮ পিএম

মাঠে মাছের পোনা ছেড়ে জলাবদ্ধতার প্রতীকী প্রতিবাদ ডাকসুর 

মাঠে মাছের পোনা ছেড়ে জলাবদ্ধতার প্রতীকী প্রতিবাদ ডাকসুর 

ঢাবি প্রতিনিধি: টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার প্রতিবাদ এবং দ্রুত কার্যকর সমাধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতীকী কর্মসূচি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতারা।
 
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হল সংসদের প্রতিনিধিরা অংশ নেন।
 
এ সময় বক্তারা বলেন, সামান্য বৃষ্টিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, সড়ক ও খেলার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, যাতায়াত এবং আবাসিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 
সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড কাম পুকুরে আজকে মাছের পোনা ছাড়লাম। মাছ বড়ো হলে স্যাররা জাল ফেলে ধরবেন। সেই টাকা দিয়ে পরে মাঠের সংস্কার করবেন ওনারা। ফুলার রোডে ধান আর সেন্ট্রাল ফিল্ডে মাছ; একদম মাছে ভাতে বাঙালি!!!
 
একটু বৃষ্টি হলেই এই মাঠে হাটু পর্যন্ত পানি উঠে যায়। সংস্কারের জন্য আমরা বিসিবি থেকে ২ কোটি টাকা এনে দিয়েছি। কিন্তু তারপরও ওনারা সংস্কার করবেন না এই টাকায়। কারণ এই টাকায় মাঠ সংস্কার করলে ডাকসুর সুনাম হয়ে যাওয়ার আশঙ্কা আছে! বাঘা বাঘা বিএনপি নেতারা প্রশাসনে থাকতে শিবির অধ্যুষিত ডাকসু সফল হয়ে গেলে তো সমস্যা!! 
 
তাই ডাকসুর আনা বাজেটের ২ কোটি টাকা দিয়ে এখন মাঠ সংস্কার করার দরকার নাই। এগুলো ডাকসুর মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয় নিজের নামে কাজ করে নিবে অসুবিধা নাই। কিছু মাঠে কিছু পকেটে... ব্যবস্থা একটা হবেই। এখন আপাতত ফুলার রোডে ধান আর সেন্ট্রাল ফিল্ডে মাছ চাষ করলেই হবে৷ 
 
প্রতীকী কর্মসূচি হিসেবে পানিতে মাছের পোনা অবমুক্ত করে নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের মাঠে মাছ ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত দুঃখজনক এবং এটি ক্যাম্পাসের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার বাস্তব চিত্র তুলে ধরে। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
 
বক্তারা আরও বলেন, জলাবদ্ধতা শুধু চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে না; এটি স্বাস্থ্যঝুঁকি, মশাবাহিত রোগের বিস্তার এবং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
 
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাস অচল হয়ে না পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মাছের পোনা ছেড়ে জলাবদ্ধতার প্রতীকী প্রতিবাদ ডাকসুর 

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ইরানে সেচপাম্প কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

রাজধানীসহ সাত বিভাগে অতি ভারি বর্ষণের আভাস

ইংল্যান্ড ম্যাচে জার্সি নিয়ে ফিফাকে বিশেষ অনুরোধ আর্জেন্টিনার

আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী