ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ০৪:৪২ পিএম

বৃষ্টিতে ঢাবির হলে হলে পানি : ভোগান্তিতে শিক্ষার্থীরা

ঢাবির হলে পানি

ঢাবি প্রতিনিধি : টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল ও ক্যাম্পাসের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমেছে। শহীদুল্লাহ্ হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের কয়েকটি শিক্ষার্থী কক্ষেও পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

আজ ( ১২ জুলাই )রবিবার দুপুরে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভিসি চত্বর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ড. শহীদুল্লাহ্ হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় মাঠ এবং শহীদ মিনার থেকে কার্জন হলগামী সড়কসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় স্থানভেদে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়েছে।


সবচেয়ে বেশি পানি জমেছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন এলাকায়। তুলনামূলক নিচু এলাকা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই এসব স্থানে জলাবদ্ধতা তৈরি হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী বলেছেন, পুরো হল এলাকা পানিতে তলিয়ে গেছে। ক্যান্টিন ও ডিপার্টমেন্টাল স্টোরেও পানি ঢুকেছে। সামান্য বৃষ্টিতেই হলের ভেতরে হাঁটুসমান পানি জমে যায়।

আরও পড়ুন


স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী বাদশার ভাষ্য, হলের কক্ষ পর্যন্ত পানি ঢুকে পড়েছে। হলের সামনের সড়কে উরুসমান পানি জমায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানিয়েছেন, কুয়েত মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলসংলগ্ন এলাকায় প্রতি বর্ষায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। সমস্যা সমাধানে একাধিকবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী  জানিয়েছেন, এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিটি করপোরেশন জানিয়েছে, বৃষ্টি থামলে দ্রুত পানি নেমে যাবে। এরপরও কোনো সমস্যা থাকলে তারা প্রয়োজনীয় সহযোগিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ঢাবির হলে হলে পানি : ভোগান্তিতে শিক্ষার্থীরা

শেষ চারে আর্জেন্টিনা: বগুড়ায় সমর্থকদের উল্লাস

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির ভিভো ওয়াই৫০০, প্রি-অর্ডারে দারুণ অফার

জনসংখ্যা জনসম্পদে পরিণত হোক

একতরফা চুক্তির যুগ শেষ, প্রতিশ্রম্নতি ভঙ্গের মূল্য দিতে হবে : গালিবাফ

আর্জেন্টিনা ‘ফেভার’ পাচ্ছে এমন ধারণার সঙ্গে একমত নন সুইস কোচ