ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১০:৫৯ এএম

সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কোন দলের খেলা কবে? 

সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কোন দলের খেলা কবে?, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের সূচি। ফ্রান্স ও স্পেন আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শনিবার রাতে সেই তালিকায় যোগ দেয় ইংল্যান্ড। এরপর রোববার সকালে ৩—১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেফিফাইনালে ওঠে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিন সুইজারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করে আর্জেন্টিনা। খেলার কয়েক মিনিটের মাথায়ই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পরে সমতাসূচক গোল দেনড্যান এনদোয়ের। যদিওভিএআরে ব্রিল এমবোলোর লাল কার্ড এবং শেষ মুহূর্তে একের পর এক আক্রমণ—সব নাটকীয়তার পরও ১—১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট।

পরে অতিরিক্ত সময়ে১১২ মিনিটে জোসে ম্যানুয়েল লোপেসের পাস থেকে বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন হুলিয়ান আলভারেজ। চলতি বিশ্বকাপে এটিই ছিল তার প্রথম গোল, আর তাতেই ২—১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোলের পর মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। তবে ১১৬ মিনিটে এমিলিয়ানো মার্তিনেজ গুরুত্বপূর্ণ এক সেভ করে দলকে এগিয়ে রাখেন।

যোগ করা সময়ের প্রথম মিনিটে পাল্টা আক্রমণ থেকে জয়ের সিলমোহর দেয় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের শুরু করা আক্রমণে আলমাদার শট কোবেল ঠেকালেও ফিরতি বলে সহজেই জালে পাঠান লাউতারো। তাতে ৩—১ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

আরও পড়ুন

সেমিফাইনালের প্রথম ম্যাচে আগামী বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। গতবারের ফাইনালিস্ট ফ্রান্সের সামনে সুযোগ আছে আরেকবার ফাইনালে ওঠার। আর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা ইংল্যান্ড।

কবে কোন দলের খেলা?

ফ্রান্স—স্পেন, বুধবার (১৫ জুলাই), রাত ১টা

ইংল্যান্ড—আর্জেন্টিনা, বৃহস্পতিবার (১৬ জুলাই), রাত ১টা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালের সূচি চূড়ান্ত, কোন দলের খেলা কবে? 

লজ্জা থাকলে তিনি ভারতে গিয়ে আত্মহত্যা করতেন:  সারজিস আলম

চীনে শক্তিশালী টাইফুন বাভির আঘাত, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন 

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জালে এনদোয়ের গোল, সমতায় সুইসরা