ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১২:১৯ এএম

ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা

ছবি : সংগৃহীত, ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ওভদা বিমানঘাঁটিতে মোতায়েন থাকা অত্যাধুনিক এফ-২২ স্টেলথ যুদ্ধবিমান সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পর্যন্ত অন্তত ১০টি এফ-২২ যুদ্ধবিমান ইসরায়েলি ঘাঁটি ছেড়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে ফেরার পথে বিমানগুলো যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে সাময়িক বিরতি নিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসব যুদ্ধবিমান ইসরায়েলে মোতায়েন করা হয়েছিল। তবে বর্তমানে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ অকার্যকর হয়ে পড়া এবং গত ৪৮ ঘণ্টায় ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা নতুন করে বেড়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে এফ-২২ যুদ্ধবিমান প্রত্যাহারের অর্থ এই নয় যে, মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও এ অঞ্চলে প্রয়োজন হলে দ্রুত পাল্টা ব্যবস্থা নেওয়ার সামরিক সক্ষমতা বজায় রেখেছে।

আরও পড়ুন

এদিকে, সামরিক অবস্থানে এই পরিবর্তনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কঠোর বার্তায় তিনি ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, তাকে হত্যার কোনো পরিকল্পনা বা প্রাণনাশী হামলার চেষ্টা করা হলে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। তিনি দাবি করেন, ইরান এমন কোনো চেষ্টা চালালে তাদের লক্ষ্য করে হামলার জন্য ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি