ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ১১:২১ পিএম

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে। আজ শনিবার (১১ জুলাই) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলোর গলার রশি কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে রেললাইনের ওপর যান শারমিন। এ সময় ট্রেন ছুটে এলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শারমিন।

আরও পড়ুন

তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়। পরে খবর পেয়ে রেলওয়ে লালমনিরহাট থানা পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও ‘সিঙ্গেল’ থাকতে চান পঞ্চাশ পেরোনো আমিশা

অস্ত্রভান্ডার নিয়ে তথ্য ফাঁসকারীদের কারাদণ্ডের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএনপির সংসদ সদস্য বীথিকাকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

নতুন বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার