ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুলাই, ২০২৬ ০৪:২১ পিএম

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় সম্মত ইরান : ট্রাম্প

যুদ্ধবিরতি শেষ হলেও আলোচনায় সম্মত ইরান : ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে সংঘাত বৃদ্ধি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে তিনি জানান, গত মে মাস থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি এরই মধ্যে শেষ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা বন্ধের বিষয়ে ইরানের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রম্নতি চেয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সাম্প্রতিক সংঘাতের কারণে এই প্রণালি দিয়ে তেল পরিবহনে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে। নভেম্বরের আগাম নির্বাচনের আগে বিষয়টি ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান আমাদের আলোচনা চালিয়ে যেতে বলেছে। আমরা তাতে রাজি হয়েছি। কিন্তু যুক্তরাষ্ট্র তাদের দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধবিরতি শেষ!’

আরও পড়ুন

অন্যদিকে ট্রাম্পের এ বক্তব্যের বিরোধিতা করেছে ইরান। দেশটি বলেছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের এক মধ্যস্থতাকারীকে আতিথ্য দিতে সম্মত হয়েছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উত্তেজনা প্রশমন এবং হরমুজ প্রণালি নিয়ে আলোচনার জন্য কাতারের মধ্যস্থতাকারীরা শুক্রবার ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআন এবং মডার্ন সাইন্স

প্রতারণার মামলায় আইনি বিপাকে সালমান

তীব্র গরমে উত্তর কোরিয়ায় কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ

শিয়া-সুন্নি বিরোধ: ক্ষমতার উত্তরাধিকার থেকে মতাদর্শের বিভাজন

বগুড়ায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭

মেহেরপুরে সীমান্তে ৫ জনের পুশইন রুখে দিল বিজিবি