ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ০৭:২৫ পিএম

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ঘটনায় আরও নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) কমপ্লেক্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট ১৫২ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য বিশেষায়িত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। এ জন্য একটি জরুরি উদ্ধারকারী বিমান ও চিকিৎসক দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠান সিবুর এবং চীনের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি চালু হলে এটি বিশ্বে পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তবে এখনো সেখানে আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়নি।

আরও পড়ুন

 

অগ্নিকাণ্ডের পরপরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি। শিল্প নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন ও ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

স্পেনের টমেটো ‘মাখামাখি’র উৎসবে মেতে উঠল বিশ্বের হাজারো মানুষ

ভারতের কেরালার নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি জারি

আরও ৩৮ এজেন্সিকে হজ কার্যক্রমের অনুমতি দিলো সরকার

৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

সব দেশে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্রে