ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০১:২১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করেছেন  এইচএসসি পরীক্ষার্থী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন  এইচএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এ সময় দায়িত্বরত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান,  শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের সরিয়ে দেন।  এতে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা এইচএসসি পরীক্ষার্থীদের

মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফ্রান্স ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বার্তা ইয়ামালের

১ আগস্ট শুরু হচ্ছে টাইফয়েডের টিকাদান কার্যক্রম 

উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার শঙ্কা