ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে সাজা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে সাজা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমুর আদালতে এই সাজা প্রদান করা হয়।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধরমোকাম এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের মিলের মধ্যে গাঁজা সেবনের সময় শেরুয়া দহপাড়া এলাকার রহিম শেখের ছেলে রনি শেখ (৩০), ধরমোকাম এলাকার আলমগীর হোসেনের ছেলে মোমিন শেখ (২২), নাজির হোসেনের ছেলে শাহ আলম (২৩) ও জাহিদুল ইসলামের ছেলে কেরামত আলীকে (৩৫) হাতেনাতে গ্রেফতার করে।

অপরদিকে নবী হোসেন (৩৮) নামের একজনকে কৃষ্ণপুর গ্রামের জান্নাতের বাড়ির সামনে থেকে গাঁজা সেবনের সময় গ্রেফতার করা হয়। সে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমুর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নবী হোসেনকে ২ মাস, রনি শেখকে ৩ মাস এবং মোমিন, শাহ আলম ও কেরামত আলীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এস এম এনামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক কারবারি ও সেবনকারী কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাল ভূঁইয়ার অভিনয়ে চ্যানেল আইতে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে সাজা

দৌলতদিয়ায় পদ্মা নদীর ২০ কেজি ওজনের বিশাল পাঙাশ মাছ বিক্রি ৩৩ হাজার টাকায়

নতুন রেকর্ডে ‘মাইকেল’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিয়ে গেলেন বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর