বগুড়ায় বার্মিজ চাকুসহ দুই ভাই গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় একটি বার্মিজ চাকুসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে থেকে বনানী ফাঁড়ির পুলিশ তাদেরকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত দুই ভাই আলিম (৩৫) ও রমজান (২৪) বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী মধ্যপাড়ার মো. শাহজাহান আলীর ছেলে। এদের মধ্যে আলিমের কাছে একটি বার্মিজ চাকু পাওয়া যায়। বনানী ফাঁড়ির এসআই কলিম উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছিল।
কিন্তু এসময় একটি অটোরিকশা থামানোর চেষ্টা করা হলে ওই রিকশা থেকে দুইভাই আলিম ও রমজান পুলিশ দেখে দৌড় দেয়। পরে পুলিশ পিছু ধাওয়া করে ওই দুইভাইকে গ্রেফতার করে। এসময় ধৃত আলিমের দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার (১৪ জুলাই) তাদেরকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠিয়ে দেন।
মন্তব্য করুন



_medium_1784040769.jpg)
_medium_1784040345.jpg)


