ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১০:৫৫ এএম

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দেক 

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দেক, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার আইসিসির জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। জুন মাসের সেরার লড়াইয়ে মোসাদ্দেকের প্রতিদ্বন্দ্বী ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। তিনজনের মধ্য থেকেই একজনকে মাসসেরা ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণ ছন্দে ছিলেন মোসাদ্দেক। তিন ম্যাচে ১৫৭ রান করেন তিনি, আউট হন মাত্র একবার। ফলে তার ব্যাটিং গড় ছিল ১৫৭ এবং স্ট্রাইক রেট ১১৬.২৯। সিরিজের প্রথম ম্যাচে ৭০ বলে অপরাজিত ৮৬ রানের সঙ্গে বল হাতে নেন ২ উইকেট। সেই ম্যাচে জেতেন ম্যাচসেরার পুরস্কার। শেষ পর্যন্ত পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সে হন ‘ম্যান অব দ্য সিরিজ’।শুভমান গিল জায়গা পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি এবং ওয়ানডে সিরিজে ২৩৮ রান করার সুবাদে। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দেন ন্যাথান স্মিথ।এদিকে মেয়েদের বিভাগে সংক্ষিপ্ত তালিকায় আছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভারতের শ্রী চারানি এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট—হজ।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দেক 

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি