ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০১:৫৯ এএম

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

ছবি : সংগৃহীত, মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসরণ করে কুষ্টিয়া জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। মহিলা কলেজে শিক্ষকতা করার কারণে জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দিয়ে তার স্থলাভিষিক্ত করা হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (১৩ জুলাই) জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে এনামুল হককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা কোনো দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় কমিটি সারা দেশের রুকনদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। এ কারণেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদে দায়িত্ব পাওয়ার আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। তবে সে সময় গঠনতন্ত্রের এই ধারাটি শিথিল থাকায় তার সেক্রেটারি পদ পেতে কোনো বাধা হয়নি। চাকরি ছাড়লে তাকে পুনরায় স্বপদে বহাল রাখা হবে বলেও জানান তিনি। পদ থেকে অব্যাহতি পাওয়ায় তার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই বলেও উল্লেখ করেন জোয়ার্দার।

নতুন দায়িত্ব পাওয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে তাকে জেলার সেক্রেটারি পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দল থেকে পাওয়া দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন।

এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজনকে সারা দেশে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর সর্বসম্মতিক্রমে শহর জামায়াতের আমির এনামুল হককে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম

ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবি, ৪ জেলের লাশ উদ্ধার

সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা