ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৯:৩০ পিএম

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার ঢাকায় আসছেন সঞ্জয়

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার ঢাকায় আসছেন সঞ্জয়

বিনোদন ডেস্ক : কানাডার টরন্টোতে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় দেব। দীর্ঘদিন পর ঢাকায় আসছেন তিনি। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’ শীর্ষক একটি আয়োজনে থাকছে তার পরিবেশনা। আগামী ১৮ জুলাই বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে তার।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামীকাল থেকে ১৯ জুলাই পর্যন্ত বনানীর কামাল আতাতুর্ক পার্কে চলবে ছয় দিনব্যাপী ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’। উৎসবের শেষ দিন মঞ্চে থাকবেন সঞ্জয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যান ফেস্টে বড় পর্দায় দুটি সেমিফাইনাল ও ফাইনাল খেলা সরাসরি দেখানোর পাশাপাশি থাকবে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। 

 

কানাডায় ফিফা ফ্যান ফেস্টে সংগীত পরিবেশন করে নজর কেড়েছেন সঞ্জয়। তার দেওয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের মায়ামি, আটলান্টা ও হিউস্টন শহরের ফিফা ফ্যান ফেস্টে অংশ নিয়েছেন তিনি। এসব আয়োজনে তার পরিবেশনায় ছিল এবারের বিশ্বকাপের অন্যতম অফিসিয়াল গান ‘সির সির’। এটি গেয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফ্রান্সের ভেজিড্রিম।

আরও পড়ুন

বিশ্বকাপ উপলক্ষে নোরা ফাতেহির সঙ্গে আরও দুটি গান বের করেছেন সঞ্জয়। এগুলো হলো ‘চ্যাম্পিয়নস’ ও ‘লকড-আপ’।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন সঞ্জয় দেব। বাবা সন্তোষ দেব ও মা মিতা দেব। সঞ্জয়ের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে। পরিবারে সাংস্কৃতিক চর্চার আবহে থেকে সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক সম্পন্ন করার পর সংগীতের প্রতি আগ্রহ থেকে ইলেকট্রনিক মিউজিক প্রডিউসার হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। ধীরে ধীরে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের সঙ্গেও গান নিয়ে কাজ করেছেন সঞ্জয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মঞ্চ কাঁপিয়ে এবার ঢাকায় আসছেন সঞ্জয়

বগুড়ায় মুষলধারে বৃষ্টি: জলাবদ্ধতা আর পরিবহন সংকটে নাজেহাল নগরবাসী

বন্ধ নয়, নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত রিকশা: সড়ক মন্ত্রী

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর আটক

ময়মনসিংহে ১৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার