ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৯:১৫ পিএম

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর আটক

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর আটক

টাঙ্গাইলের সখীপুরে মাদকবিরোধী অভিযানে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাসহ সুমন সিকদার (২২) ও শুভ সিকদার (২০) নামে দুই ভাইকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যাললের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুলাই) সকালে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের বাড়িঘর তল্লাশি করে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামতসহ দুই ভাইকে আটক করা হয়। আটককৃত দুই ভাই সুমন ও শুভ ওই এলাকার সালাম সিকদারের ছেলে।

আরও পড়ুন

এ ঘটনায় পরিদর্শক মো. সাইফুর রহমান রানা বাদী হয়ে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখীপুরে ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদর আটক

ময়মনসিংহে ১৮ হাজার ইয়াবাসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

ঘুমের মধ্যে সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জামালপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা