ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৮:৫৯ পিএম

কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযানে একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর উপজেলার পশ্চিম জুমছড়ি এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পশ্চিম জুমছড়ি এলাকার মো. ইসলামের ছেলে নুরুল হকের মালিকানাধীন একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

জামালপুরে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে হামলা

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

বন্যায় সারাদেশে নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

বর্তমান আর্থিক খাতের সংস্কার নিয়ে সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী