ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৭:৪৯ পিএম

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরের চরাঞ্চলে বজ্রপাতে শহিদ শিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদ শিকদার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর এলাকার মৃত শমসের শিকদারের ছেলে। তিনি পেশায় কৃষিক ছিলেন।

জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জিয়নপুরের চরের খোর্দ্দ মহেশপুর চকের মধ্যে কাজ করছিলেন কৃষক শহিদ শিকদার। এসময় বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎ বজ্রপাত শুরু হয় এবং মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

এরপর স্থানীয় কৃষকদের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের বাড়িতে পুলিশ যাওয়ার আগেই তার লাশ দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে ‘অ্যাডভান্স ক্যাশ ম্যানেজমেন্ট’ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জবিতে ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সচেতনমূলক কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার-শটগান উদ্ধার