দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুরের চরাঞ্চলে বজ্রপাতে শহিদ শিকদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদ শিকদার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর এলাকার মৃত শমসের শিকদারের ছেলে। তিনি পেশায় কৃষিক ছিলেন।

জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জিয়নপুরের চরের খোর্দ্দ মহেশপুর চকের মধ্যে কাজ করছিলেন কৃষক শহিদ শিকদার। এসময় বৃষ্টিপাতের মধ্যেই হঠাৎ বজ্রপাত শুরু হয় এবং মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর স্থানীয় কৃষকদের মাধ্যমে তার মৃত্যুর খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন।

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের বাড়িতে পুলিশ যাওয়ার আগেই তার লাশ দাফন করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/176085