ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০২:০৮ এএম

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

ছবি : সংগৃহীত, অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

আন্তর্জাতিক ডেস্কভিসার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। নিয়ম লঙ্ঘনকারীদের সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার পাশাপাশি কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করাকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এ ছাড়া ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন আইন লঙ্ঘনকারীরা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালার বাস্তবায়ন আরও জোরদার করা, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইনের সন্দেহজনক লঙ্ঘনের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। এ ধরনের তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং দেশের অন্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমানোর লক্ষ্যেই এসব পদক্ষেপ কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে সৌদি কর্তৃপক্ষ দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই অবৈধভাবে অবস্থানকারীদের জন্য নতুন করে এ সতর্কবার্তা দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইক্রোবাসের ধাক্কায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ২

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক ছাত্রলীগ

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

আসিয়ান কাপে আন্ডারডগ হলেও চমক দেখাতে চায় বাংলাদেশ : ডুলি

সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শাহজালালে চার ফ্লাইটে অভিযানে, স্বর্ণসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ