ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০২:৪৯ এএম

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

ছবি : সংগৃহীত, সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে জনদুর্ভোগ এবং ক্ষয়ক্ষতি বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিপন্ন মানুষের সহায়তায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক কবি ফারুক হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতির পাশাপাশি কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা কার্যত অচল হয়ে পড়েছে। এতে সারা দেশে ফসল ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুধু চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলাতেই প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন এবং এ পর্যন্ত পঞ্চাশের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে তিনি জানান, সিলেট, হাওরাঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় বোরো ও আমন ধান, আউশ বীজতলা এবং শাকসবজিসহ ১ লাখ হেক্টরের বেশি জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া শুধু চট্টগ্রামেই ১ লাখ ১২ হাজারের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগি মারা গেছে।

তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এর চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ভূমিকার সমালোচনা করে ডাকসুর দুবারের সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই কেন কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি, তা বিবেচনা করতে হবে। দুর্যোগ প্রাকৃতিক হোক কিংবা মানবসৃষ্ট—তা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি থাকা প্রয়োজন।

দুর্যোগ মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ দেন তিনি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের ভূমিকার প্রশংসা করে বলেন, বরাবরের মতো এবারের দুর্যোগও সাধারণ মানুষ নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় মোকাবিলা করে যাচ্ছেন।

নাগরিক ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বশক্তি নিয়ে দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না। স্থানীয় প্রশাসনের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং স্বাস্থ্যসেবা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম