ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০২:৪২ এএম

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত, নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদে এ কমিটি গঠন করা হয়।

সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। মূলত ১৭ সদস্যের কমিটি গঠনের কথা ছিল। এতে পাঁচজন সদস্যের নাম দিতে বিরোধী দলকে অনুরোধ করা হলেও তারা কোনো নাম দেয়নি। ফলে ১২ সদস্য নিয়েই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির সংসদীয় চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক; গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলিউল্লাহ।

আরও পড়ুন

এদিকে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করে সোমবার রাতে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। চিফ হুইপ প্রস্তাবটি উত্থাপনের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বিষয়টি সংসদের প্রথম অধিবেশন থেকেই আলোচনায় রয়েছে। প্রথম অধিবেশনেই এ প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেদিনই বিরোধী দল তাদের অবস্থান স্পষ্ট করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রদ্রির জন্য বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফেরাল ম্যানসিটি

পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদেশি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি