ভিডিও বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০১:৩৫ এএম

পুলিশ সদস্যদের নিয়ে অসত্য-বিভ্রান্তিকর প্রচারণা চালালেই ব্যবস্থা

ছবি : সংগৃহীত, পুলিশ সদস্যদের নিয়ে অসত্য-বিভ্রান্তিকর প্রচারণা চালালেই ব্যবস্থা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কতামূলক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি এবং ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে পোস্টে আরও বলা হয়, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।

বাংলাদেশ পুলিশ তাদের বক্তব্যে উল্লেখ করেছে, বাহিনীটি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ কামনা করেছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের মন্তব্য পশ্চিম এশিয়ায় ‘আগুন ধরানোর ঝুঁকি’ তৈরি করছে: ইরান

খেলার সময় ফুটবলাররা পানি মুখে নিয়ে আবার ফেলে দেন কেন?

পুলিশ সদস্যদের নিয়ে অসত্য-বিভ্রান্তিকর প্রচারণা চালালেই ব্যবস্থা

মরেও যেতে পারি, ইরানের নাম্বার ওয়ান টার্গেট আমি: ট্রাম্প

আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না : সারজিস

ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প