ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৫:২৭ এএম

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে আশরাফ আলী (৪৮) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামে এ ঘটনা প্রকাশ হলে স্থানীয় জনতা বিকেলে অভিযুক্তকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।  গ্রেফতারকৃত আশরাফ আলী লালমনিরহাট সদরের চরখারুয়া গ্রামের সিরাজের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

শেরপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ ও আশরাফ আলীর পরিবার মিলে আন্দিকুমড়া গ্রামের বাদশার বাড়ির ভাড়াটিয়া। তারা একই ঘরের মাঝখানে পর্দা দিয়ে একপাশে ওই দম্পতি ও অন্যপাশে আশরাফ আলী ও তাঁর স্ত্রী বসবাস করতেন। আশরাফ আলীর স্ত্রী ১ জুলাই বাবার বাড়িতে বেড়াতে গেলে গত ৫ জুলাই রাতে ওই গৃহবধূর ঘরে ঢ়ুকে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই গৃহবধু বিষয়টি প্রতিবেশিদের কাছে প্রকাশ করলে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আশরাফ আলী পালানোর চেষ্টা করে।

আরও পড়ুন

গত ৭ জুলাই মঙ্গলবার বিকেলে স্থানীয়রা আশরাফ আলীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ আলীকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতারের পর আশরাফ আলীকে আদালতে পাাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি

পশ্চিমবঙ্গে ট্রেন-স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করলো চীন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল