ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৫:৪৫ এএম

পাবনার সুজানগরে বর্ষা মৌসুমেও গাজনার বিলে পানি নেই, মৎস্যজীবীরা হতাশ

পাবনার সুজানগরে বর্ষা মৌসুমেও গাজনার বিলে পানি নেই, মৎস্যজীবীরা হতাশ

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিলে চলতি বর্ষা মৌসুমেও তেমন পানি নেই। প্রায় ১০ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা বিশাল ঐ বিলের নিম্নাঞ্চলের খালে নামেমাত্র বর্ষার নতুন পানি আসলেও বেশিরভাগ এলাকায় তেমন পানি নেই। এতে উপজেলার মৎস্যজীবীরা হতাশ হয়ে পড়েছেন। বিশেষ করে যে সকল মৎস্যজীবী কেবল ওই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন তারাই বেশি হতাশ হয়ে পড়েছেন।

উপজেলার বোনকোলা গ্রামের মৎস্যজীবী আব্দুস সাত্তার বলেন, গাজনার বিলের পানির উৎস বৃষ্টি এবং পদ্মা ও যমুনা নদী। তবে প্রধান উৎস পদ্মা ও যমুনা নদীর পানি। বর্ষা মৌসুমে বিলে পদ্মা ও যমুনার পানি এবং পানির সাথে মাছ এলে মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু চলতি আষাঢ় মাসেও বিলে পদ্মা-যমুনার পানি তেমন একটা প্রবেশ করেনি।

বিলপাড়ের শারীরভিটা গ্রামের শরীফ খান বলেন, বৃহত্তর ওই বিলের নিম্নাঞ্চল ছাড়া কোথাও বর্ষার নতুন পানি আসেনি। আর চলতি বর্ষা মৌসুমে বিলে পর্যাপ্ত নতুন পানি না আসায় একদিকে বিলে আবাদ করা পানি নির্ভর আমন ধানের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পানির অভাবে বিলে মাছ সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন

উপজেলার বদনপুর গ্রামের মৎস্যজীবী শ্যামল হালদার জানান, বর্ষা মৌসুমে বিলে পর্যাপ্ত পানি না আসলে ফাল্গুন-চৈত্র মাস আসার আগেই বিল পানি শূন্য হয়ে যায়। এতে ওই সময় এলাকায় প্রচণ্ড মাছের অকাল দেখা দেয়।

তাছাড়া বর্ষা মৌসুমে বিলে পর্যাপ্ত পানি না আসলে বিলপাড়ের কৃষকরা পাট পঁচানো নিয়েও বিপাকে পড়েন। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন কেবল বর্ষা মৌসুম শুরু। আর কিছুদিন গেলেই বিল পানিতে থৈ থৈ করবে। এ সময় বিলে পর্যাপ্ত মাছও পাওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাপি সাজে মিমের মুগ্ধতা ছড়ানো উপস্থিতি, প্রশংসায় ভক্তরা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে ঘরের বারান্দায় স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে পালিয়েছে স্বামী

আকিজ গ্রুপে নিয়োগ, ৪০ বছর বয়সেও আবেদন

কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

এআই কনটেন্ট শনাক্তে নতুন প্রযুক্তি আনছে টিকটক