ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৩:৪৮ এএম

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর কারাদন্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: মদ্যপ অবস্থায় জনউপদ্রপ সৃষ্টি করায় বগুড়ার শাজাহানপুরে দুই মাদকসেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চোপিনগর ইউনিয়নের দরিকুল্ল্যা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো বড়পাথার গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শাহীন এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিজান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকসেবনপূর্বক জনসাধারণের শান্তি বিঘ্নকারী কার্যকলাপ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিজান কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা এবং শাহীন কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ' টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে কিশোরের মৃত্যু

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দিতে বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু