ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৩:৩১ এএম

বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে তিন মাদকসেবীকে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের কলতাপাড়া, কলেজ রোড ও পদ্মারপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

ডিএনসি সূত্র জানায়, কারাদন্ড প্রাপ্তরা হলেন, শেরপুরের পদ্মাপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে দিপু (৫০), একই উপজেলার কলেজ রোডের মো. লতিফের ছেলে মিনারুল (২৫) ও কলতাপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মুন্নু (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সহযোগিতায় শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত  কলতাপাড়া, কলেজ রোড ও পদ্মারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানকালে ওই তিনজনকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। এদের মধ্যে আসামি দিপুকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মিনারুলকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড এবং আসামি মুন্নুকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড দেয়া হয়। এরপর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

জীবনের সব ক্ষেত্রে ইসলাম পালনের গুরুত্ব

বগুড়ার শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীর বসত বাড়ীতে হামলার অভিযোগ

জকসু সদস্য সাদমান সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

সময় মতো খাবার না খেলে শরীরে যেসব সমস্যা হয়

বন্যার্তদের সহায়তায় চারুকলায় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’