ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৩:২৪ এএম

বগুড়ায় মোটরসাইকেলে বহনকালে ‘এস্কাফ’সহ গ্রেফতার-১

বগুড়ায় মোটরসাইকেলে বহনকালে ‘এস্কাফ’সহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলযোগে বহনকালে শিবগঞ্জ থেকে ১৩৬ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী ছানাঊল একরাম শাওন (৩০)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা মোটরসাইকেলসহ বেলা পৌনে একটার দিকে সদরের এরুলিয়ার হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলটি থামানো হয়। এরপর মোটরসাইকেল চালক শাওনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার হেফাজত থেকে ১৩৬ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

এসময় তার মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন ও ৩টি সিম জব্দ করা হয়। ধৃত শাওন গাইবান্ধার মহেশপুরের মৃত জিল্লুর রহমানের ছেলে। তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে জনতার সহায়তায় মাদক কারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ 

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবের অডিও ফাঁস, এসআই’র বিরুদ্ধে তদন্ত শুরু

পলাতক ফ্যাসিস্ট সরকার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে : কাজী রফিক এমপি

বগুড়ায় জাতীয়তাবাদী রিকশা-ভ্যান শ্রমিক দলের কার্যালয় দখলের চেষ্টার অভিযোগ

১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা রয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী