ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৩:৩৮ এএম

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বর্ষণের কারণে পার্বত্য রাঙামাটি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বিদ্যালয় অফিস খোলা থাকবে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কফিল উদ্দিন বলেন, চলমান বৈরী আবহাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত নিরাপদ নয়। বিশেষ করে অনেক শিক্ষার্থীকে পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়, যা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন

তিনি আরও বলেন, জেলার বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু থাকায় সেসব বিদ্যালয়ে নিয়মিত পাঠদান পরিচালনা করাও সম্ভব হচ্ছে না।

 

সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৃহস্পতিবারও জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের নাম থেকে বাবার পদবি মুছে দিলো নেতানিয়াহুর ছেলে

সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

ইরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত : গালিবাফ 

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইন চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ

সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত