ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুলাই, ২০২৬ ০৩:৪০ এএম

পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (৮ জুলাই) বগুড়ার শিবগঞ্জের বেলভূজা গ্রামের আকলিমা বিবি বগুড়া প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সদস্য রুহুল আমিন ও তার সহযোগীদের বিরুদ্ধে বাড়ি ছাড়া করা, প্রাণনাশের হুমকি ও চুরির অভিযোগ এনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্য রুহুল আমিন (বিপি নম্বর ৮৬০৫১৯৮৫৭৯) সহ সহকারী শিক্ষিকা রুনা খাতুন, কারারক্ষী ওমর ফারুক, নজরুল ইসলাম ও লিলি বেগমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করার পর থেকেই তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আসামিরা মামলা তুলে নেয়ার জন্য মৃত্যুর হুমকি দিয়ে আসছেন এবং গত ২০ মে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করার পরও তাদের অত্যাচার থামেনি। এমনকি সম্প্রতি ঘরে ঢুকে টেবিলের ওপর থেকে ব্যাংকের চেক চুরি করে নিয়ে গেছে এবং অনবরত হুমকি দিচ্ছে।

আরও পড়ুন

আকলিমা বিবি আরও অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত প্রতিহিংসার জেরে এর আগে ঢাকার যাত্রাবাড়ী থানায় দুটি মিথ্যা অভিযোগের হত্যা মামলায় নিজেদের আপন ফুফাতো ভাইকে ফাঁসানো এই প্রতারক চক্র এখন তাকেও যেকোনো সময় মিথ্যা অভিযোগের হত্যা বা চেকের মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

এমতাবস্থায় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ এবং এই চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

আসছে বিরল সূর্যগ্রহণ, ৬ মিনিট অন্ধকারে থাকবে যেসব অঞ্চল

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়া সেই চাচি গ্রেপ্তার