ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৬:২৩ পিএম

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে সোনারগাঁ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে।

আরও পড়ুন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, দীর্ঘদিন ধরে পলাতক শাহিন মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, অপরাধী ধনী কিংবা গরিব যেই হোক না কেন আইনের আওতায় আনাই পুলিশের দায়িত্ব। শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হন সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও নারীসহ গ্রেফতার ৮

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

ধুনটে সুপারিতে সুদিনের স্বপ্ন বুনছেন যমুনার বাঁধে আশ্রিত বাস্তুহারা নারীরা

‘আল্লাহ’ লেখা মাংসের টুকরা কি খাওয়া যাবে?