ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৪:৩৬ পিএম

নিখোঁজের চার দিন পর ইছামতি নদীতে বৃদ্ধের মরদেহ

নিখোঁজের চার দিন পর ইছামতি নদীতে বৃদ্ধের মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নিখোঁজের চার দিন পর ইছামতি নদী থেকে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়া পাড়া কবরস্থানসংলগ্ন ইছামতি নদীতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে নারায়ণগঞ্জের বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের বাসিন্দা এবং মৃত নওয়াব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি।

আরও পড়ুন

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। তিনি বলেন, “চার দিন ধরে আমরা বাবাকে খুঁজছিলাম। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করি।

পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা নিখোঁজ সংক্রান্ত অভিযোগ করা হয়নি।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চার দিন পর ইছামতি নদীতে বৃদ্ধের মরদেহ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় শিশুসহ দুজন নিহত, আহত দুই

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের ৪ জনের মৃত্যু, সংকটাপন্ন এক নবজাতক

শিল্পী সমিতির জন্য যোগ্য, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন: সেলিম