ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ১১:০৪ পিএম

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সিলেটের জৈন্তাপুরে বিজিবি কর্তৃক পাথরবোঝাই ট্রাক আটক ও চালককে মারধরের অভিযোগে বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানে অবৈধভাবে উত্তোলিত পাথরবোঝাই চারটি ট্রাক জব্দ করা হয়। কয়েক ঘণ্টা পর ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর আনলোড করে দেয়।

তবে একটি ট্রাক পাথর ফেলে চলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে সেটি আটক করে বিজিবি।
এ ঘটনার জেরে উত্তেজিত শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন।
তাদের অভিযোগ, ট্রাকচালককে শারীরিকভাবে মারধর করেছে বিজিবি এবং ফাঁকা গুলি ছুড়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হক জানান, ঘটনাস্থলে শ্রমিকদের সংখ্যা অনেক বেশি ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়।

আরও পড়ুন

প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে গিয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

এদিকে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ট্রাকটির জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাওরে ডাকাতদের ‘শেষ ওয়ার্নিং’ দিলেন এমপি ফজলুর রহমান

ভারতের মাটিতে ‘আয়রন ডোম’ ইন্টারসেপ্টর বানাবে ইসরায়েল

অধিকার কেউ দেবে না, আদায় করে নিতে হবে: ড. মঈন খান

ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

মারা গেছেন আর্জেন্টিনার আলোচিত কিংবদন্তি ফুটবলার