ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৬:১১ পিএম

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও নারীসহ গ্রেফতার ৮

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও নারীসহ গ্রেফতার ৮

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিসহ মোট ৮ জন পুরুষ ও নারীকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, বগুড়ার আদমদীঘি থানা এলাকায় মাদক বিরোধীসহ বিভিন্ন অপরাধ দমনে অপরাধী ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদমদীঘি উপজেলার সান্দিড়া সরদার পাড়ার আব্দুল মজিদের ছেলে রাজু আহমেদ ও সান্তাহার লকু সিভিল কলোনীর বাবুল মন্ডলের ছেলে রিপন মন্ডলকে এবং গ্রেফতারী পরোয়ানামুলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম বনতইরের লছির প্রামানিকের ছেলে বেলাল হোসেন, নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামের ওয়ারেছ আলী মৃধার ছেলে আব্দুর রশিদ মৃধা, ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের ছাইদুল ইসলামের স্ত্রী মাসুদা বেগম, ছাতিয়ানগ্রামের সোহেল রানার ওরফে বিদ্যুৎ-এর স্ত্রী সাথী আক্তার, কুন্দগ্রাম ইউপির কাথলা গ্রামের শাফিউল ইসলামের স্ত্রী রেখা ওরফে রেখা বানু ও সান্তাহার ইয়ার্ড কলোনীর সাহার আলী মন্ডলের ছেলে রায়হান আলী মন্ডলকে গ্রেফতার করে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৮জন আসামিকে আজ শুক্রবার (৩ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি ও নারীসহ গ্রেফতার ৮

পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৩

ধুনটে সুপারিতে সুদিনের স্বপ্ন বুনছেন যমুনার বাঁধে আশ্রিত বাস্তুহারা নারীরা

‘আল্লাহ’ লেখা মাংসের টুকরা কি খাওয়া যাবে?

মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী

সজীব গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল নারায়ণগঞ্জ