ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০৫:২৫ পিএম

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে শিবচরে সড়ক দুর্ঘটনা, চাচি-ভাতিজির মৃত্যু

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে শিবচরে সড়ক দুর্ঘটনা, চাচি-ভাতিজির মৃত্যু

 

মাদারীপুরের শিবচর উপজেলায় বিয়ের দাওয়াতে যাওয়ার পথে একটি অটোভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচি ও ভাতিজিসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আজ শুক্রবার (৩ জুলাই, ২০২৬) দুপুরে উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার ঝিনাইর গেট সংলগ্ন সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন রিমি আক্তার এবং তার ৯ বছর বয়সী ভাতিজি আয়সা আক্তার। তারা একই পরিবারের সদস্য এবং সম্পর্কে চাচি-ভাতিজি।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে অটোভ্যানে করে পাশের গ্রামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। পথে ঝিনাইর গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিমি আক্তার ও শিশু আয়সা আক্তারের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের উদ্ধার করেন। আহত পাঁচজনকে তাৎক্ষণিকভাবে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের দাবি, অটোভ্যান ও কাভার্ডভ্যান—উভয় যানই দ্রুতগতিতে চলছিল। বেপরোয়া গতির কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন।

শিবচর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে শিবচরে সড়ক দুর্ঘটনা, চাচি-ভাতিজির মৃত্যু

লেবাননে এক লাখ শিশুর শিক্ষাজীবন ঝুঁকিতে: ইউনিসেফ

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই ট্রাক আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ঘুষ ও পার্সেন্টেজ সংস্কৃতির কারণে উদ্যোক্তারা বিদেশমুখী হচ্ছেন: শফিকুর রহমান

হাম উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু

দুই মাসের আয়ে বারো মাস কাসুন্দিতে বদলাচ্ছে নারীদের জীবন