ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৩:২০ পিএম

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বিনোদপুর ৩নং ওয়ার্ডের সদর খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড় থেকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক টোকাই ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

টোকাই হাবিবুর রহমান বলেন, আমি প্রতিদিনের মতো সকালে এখানে বিভিন্ন জিনিস কুড়াতে আসি। একটি প্লাস্টিকের ব্যাগ দেখে সেটি খুলতেই কাপড়ে মোড়ানো একটি বাচ্চার মরদেহ দেখতে পাই। প্রথমে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের জানাই। তারা এসে দেখে পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, এ ঘটনা খুবই হৃদয়বিদারক। অনেক মানুষ সন্তান পাওয়ার জন্য অপেক্ষা করেন, আর কেউ একজন এমন একটি ফুটফুটে নবজাতককে ফেলে রেখে গেছে। বিষয়টি মেনে নেওয়া কঠিন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পাই যে ময়লার ভাগাড়ে একটি নবজাতকের মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ময়লার ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা : স্বাস্থ্যমন্ত্রী

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই : সেতুমন্ত্রী

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত : রাষ্ট্রদূত