ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৩:১০ পিএম

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি, ছবি: সংগৃহীত।ছবি: দৈনিক করতোয়া ।

শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া প্রেস ক্লাবে স্পোর্টস রিপোর্টার্স এসাসিয়েশনের আয়োজনে আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনটির সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন-বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।

 প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা এমপি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনে স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, ফুটবল স্টেডিয়াম, ক্রীড়া পল্লী স্থাপন সহ নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহরকে অবকাঠামোগত দিক থেকে ঢেলে সাজানো হবে। করতোয়া নদীর পাড় ঘেঁষে বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। বিগত ১৭ বছরের উন্নয়ন বৈষম্যর কথা জাতীয় সংসদে উত্থাপনের কথাও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বগুড়াবাসীর জীবনমান উন্নয়নে শিল্প-কারখানা স্থাপনে যাবতীয় দ্বার উন্মোচনে সার্বিক বিষয়ের পরিকল্পনার কথাও প্রধানমন্ত্রীর নজরে এনেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কঁড়ি’তে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট সংযোজনের মাধ্যমে দেশের শিশু-কিশোর-তরুণদের মাদক থেকে দূরে রাখার পক্রিয়ায় অধিক প্রচার প্রসারে ক্রীড়া সাংবাদিকদের আরও সজাগ থেকে সকলকে মিলে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ রুখে দেওয়ার বিষয়ে আলোকপাত করেন। স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে ক্রীড়ায় দেশের কোমলমতি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার রয়েছে বলে তিন সাংবাদিকদের জানান। 

  সংগঠনটির কার্যক্রম বেগবান করতে জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সহসভাপতি দৈনিক করতোয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার রাহাত রিটু। অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সরকার সন্ধানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ আলিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ক্রীড়া পল্লী ও ফুটবল স্টেডিয়াম স্থাপিত হবে : রেজাউল করিম বাদশা এমপি

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা : স্বাস্থ্যমন্ত্রী

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই : সেতুমন্ত্রী

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত : রাষ্ট্রদূত

শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার