ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৩:০৯ পিএম

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বাগেরহাট সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিন ইসলাম রাজ (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিন ইসলাম রাজ সদর উপজেলার সুন্দরবন গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। সে বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা এখনো হাসপাতালে পৌঁছাননি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে মোটরসাইকেল উল্টে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর ভয়াবহতা : স্বাস্থ্যমন্ত্রী

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই : সেতুমন্ত্রী

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত : রাষ্ট্রদূত

শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুল সমান প্রাসঙ্গিক : প্রধানমন্ত্রী