ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ১২:৩২ এএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

ছবি : সংগৃহীত, শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপু‌রে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত এবং আরো একজন গুরুতর আহত হয়েছে। বুধবার ১ জুলাই রাত ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা এলাকায় ব‌শির পাগলার মাজা‌রের সাম‌নে এ ঘটনা ঘটে। শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার রাত ৯টার দিকে ধুনট - শেরপুর আঞ্চলিক সড়কে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপটি সড়কে ঘুরিয়ে নেওয়া হচ্ছিল। দুর্ঘটনায় মোটর সাইকেল চালক মোঃ আবু সুফিয়ান (১৭) গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো একজন আরোহী আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল চালক সুফিয়ান মারা যান । এ ছাড়া এ ঘটনায় আহত অপরজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু সুফিয়ান শেরপুর উপজেলার মির্জাপুর সরকার পাড়ার মোঃ শাহিন রানার ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

কেইনের জোড়া গোলে কঙ্গোকে হারিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা গাছ

জবিতে সৈয়দ নজরুল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ফল উৎসবের আয়োজন

তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে চরবাসীর স্বপ্নের বাঁধ

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আব্দুল মহিত