ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ১১:৩০ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আব্দুল মহিত

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আব্দুল মহিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বুধবার ২০২৫-২৬ অর্থ বছরে টিআর,কাবিখার প্রকল্পের বিভিন্ন রাস্তাসহ উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এদিন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার দুপচাঁচিয়া সদর ইউনিয়নের বড়ধাপ, নিমাইকোলা, যোগীপোতা, চামরুল ও জিয়ানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের টিআর,কাবিখা প্রকল্পের আওতায় চলমান রাস্তা সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি গ্রামের সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময়ের পাশাপাশি তাদের সমস্যার কথা শুনেন। মহিলাদের দাবির মুখে তিনি জানান আগামী ৩মাসের মধ্যে প্রতিটি গ্রামে ৭০টি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। একই সাথে গ্রামের বিভিন্ন সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি চামরুল ইউনিয়নের কোলগ্রাম উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময়তিনি বলেন, বিগত নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ক্ষমতায় থাকা কালীন বগুড়ার কোনো উন্নয়ন করে নাই।

তার উদাহরণ কোলগ্রাম উচ্চ বিদ্যালয়। তিনি আগামী ৩ মাসের মধ্যে দের কোটি টাকা ব্যয়ে কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মানের প্রতিশ্রুতি দেন। পরে তিনি জিয়ানগর ইউনিয়নের মর্তুজাপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

আরও পড়ুন

জরাজীর্ণ এই বিদ্যালয়েও একটি একাডেমিক ভবন নির্মানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস সাখিদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদর ইউনিয়ন চেয়্যারমান মোয়াজ্জিম হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সংস্কার কাজ পরিদর্শন করলেন এমপি আব্দুল মহিত

নওগাঁর ধামইরহাটে সজিনা বাগানের গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুনে মালিকসহ ৪টি গরু দগ্ধ

বগুড়া ও রংপর ডিএনসির অভিযান চায়ের প্যাকেটে পাওয়া গেল ১২ হাজার পিস ইয়াবা, গ্রেফতার- ১

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি