ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ১১:২৪ পিএম

নওগাঁর ধামইরহাটে সজিনা বাগানের গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

নওগাঁর ধামইরহাটে সজিনা বাগানের গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের নেউটারাজার মোড় গ্রামে রাতে কৃষকের বিভিন্ন প্রজাতির ৪৫টি সজিনা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১ জুলাই) সকালে বাগানে গিয়ে গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যায় কৃষক পরিবার। পরে ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

জানা গেছে, ধামইরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা পরিবহন শ্রমিক মো: হাসাউল ইসলাম (৫৩) নেউটা মৌজায় ১৪ শতাংশ জমি ২০২১ সালে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে তিনি সখের বসে বিভিন্ন প্রজাতির বারোমাসি ৪৫টি সজিনা গাছ রোপণ করেন। রোপণের দুই বছর পর থেকে গাছে সজিনা ধরতে শুরু করে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে সজিনা ধরে।

আজ বুধবার (১ জুলাই) সকালে সজিনা নেয়ার জন্য বাগানে গিয়ে দেখেন কে বা কারা রাতে বাগানের প্রায় অধিকাংশ সজিনার গাছ কেটে,ভেঙে ও উপড়ে ফেলে। এব্যাপারে কৃষক মো:হাসাউল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মিন্টু রহমান বলেন, কৃষকের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে একজন উপ-পরিদর্শক (এসআই) সজিনা বাগান পরিদর্শন করে গাছ কর্তনের সত্যতা পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর ধামইরহাটে সজিনা বাগানের গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলের আগুনে মালিকসহ ৪টি গরু দগ্ধ

বগুড়া ও রংপর ডিএনসির অভিযান চায়ের প্যাকেটে পাওয়া গেল ১২ হাজার পিস ইয়াবা, গ্রেফতার- ১

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে কীটনাশকের দোকানে দুঃসাহসিক চুরি

নীলফামারীতে হত্যা মামলার পলাতক আসামি গাজীপুরে গ্রেফতার