কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা গাছ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আজ বুধবার (১ জুলাই) দুপুরে তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের পৃথক দু’টি সুপারি বাগানে অভিযান চালিয়ে ৪টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। এর মধ্যে দু’টি গাছ প্রায় ১২ ফুট এবং দু’টি প্রায় ২ফুট উচ্চতার।
ভূরুঙ্গামারী ও কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসুর মামুন ও ওসি আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ মাজেদুল ইসলাম নামক এক ব্যক্তির সুপারি বাগানে অভিযান চালিয়ে উক্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মাজেদুল গাঁজার চাষ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুনমন্তব্য করুন









