বগুড়ার সান্তাহারে হোটেলের বর্জ্য দিয়ে খাল ভরাট করায় মালিকের জরিমানা
স্টাফ রিপোর্টার : হোটেলের সৃষ্ট বর্জ্য দিয়ে পার্শ্ববর্তী খাল ভরাট করার অভিযোগে বগুড়ার সান্তাহার রেলস্টেশনস্থ ডিজিটাল হোটেল স্টার এর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫( সংশোধিত -২০১০) অনুযায়ী এই জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।
আরও পড়ুনএছাড়াও অভিযানে আদমদীঘি থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে হোটেল কর্তৃপক্ষকে জলাধারটি পুনরায় সংস্কার করতে নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন









