ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৯:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ১৯ মাদক মামলার আসামি দম্পতি ফের মাদকসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ১৯ মাদক মামলার আসামি দম্পতি ফের মাদকসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১৯টি মাদক মামলার আসামি এবং কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে ফের মাদকসহ গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ হয়।  গ্রেফতার দম্পতির মধ্যে স্বামী আব্দুস সাত্তার(৭০) ৯টি মাদক এবং স্ত্রী সাজেদা বেগম(৪৭) ১০টি মাদক মামলার আসামি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আব্দুস সাত্তারকে দেড় বছর কারাদণ্ড সেই সাথে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও গোমস্তাপুরের সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা রুমা।

অপরদিকে সাজেদা বেগমকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ও গোমস্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।

আরও পড়ুন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রহনপুর পৌর নুনগোলা কেডিসিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে কুখ্যাত ওই মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর রেকর্ডে ওই দম্পতি দীর্ঘদিন মাদক করাবারে লিপ্ত বলে জানা যায়। দণ্ডের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিচালক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়