ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৯:১৫ এএম

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

ছবি, সংগৃহীত, বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নাটক, উত্তেজনা আর কার্ডের ঝড় থাকলেও মাঠের খেলায় ছিল মেক্সিকোর একচ্ছত্র আধিপত্য। দক্ষিণ আফ্রিকা লড়াইয়ের চেষ্টা করলেও বল দখল, আক্রমণ গঠন কিংবা গোলের সুযোগ তৈরিতে স্বাগতিকদের ধারেকাছেও যেতে পারেনি।

মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে মেক্সিকো। ম্যাচজুড়ে তিনটি লাল কার্ড ও তিনটি হলুদ কার্ড দেখিয়ে রেফারিকেও বেশ ব্যস্ত থাকতে হয়েছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মেক্সিকো ৯ মিনিটেই এগিয়ে যায়। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জুলিয়ান কুইনোনেস বিশ্বকাপের প্রথম গোলটি করে স্বাগতিকদের এগিয়ে দেন।

প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকার কাজ আরও কঠিন হয়ে যায়, যখন সফেফেলো সিথোলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম নিয়ে খেলতে থাকা আফ্রিকান দলটি এরপর ক্রমেই চাপে পড়ে।

আরও পড়ুন

ম্যাচের ৬৭ মিনিটে সেই চাপেরই ফল পায় মেক্সিকো। রাউল হিমেনেজ গোল করে ব্যবধান ২-০ করেন। এরপর ম্যাচে ফেরার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে আজতেকা স্টেডিয়ামের গ্যালারি। স্বাগতিক মেক্সিকো পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল, আর দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচ থেকেই হারের হতাশা সঙ্গী করতে হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্য সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতায় দেশকে এগিয়ে নিতে হবে : সমাজ কল্যাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ২০টি বাড়ি নদীগর্ভে বিলীন হুমকির মুখে আরও তিনশতাধিক বাড়িঘর

বগুড়ার আদমদীঘিতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপ ও ভুয়া ওয়েব পেজে মুক্তিপণ আদায় দুই তরুণীসহ গ্রেফতার ৪

নাটোরের সিংড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু