ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ০৮:১৪ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ছবি, সংগৃহীত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আধিপত্যের ছাপ রেখে গেছে স্বাগতিক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শকের সমর্থনে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ওপর চড়াও হয় তারা। আক্রমণাত্মক ফুটবলের পুরস্কারও পেয়ে যায় খুব দ্রুত।

ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল মেক্সিকো। রাউল হিমেনেজের জোরালো ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনউইন উইলিয়ামস। তবে সেই চাপ বেশিক্ষণ সামলাতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।

নবম মিনিটে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জুলিয়ান কুইনোনেস গোল করে ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নাম লেখান ইতিহাসে। তার জোরালো শটে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়ে পুরো আজতেকা স্টেডিয়াম।

গোলের পরও আক্রমণের ধার কমায়নি মেক্সিকো। একের পর এক সুযোগ তৈরি করে তারা দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে ব্যস্ত রাখে। তবে গোলরক্ষক উইলিয়ামস কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেন।

আরও পড়ুন

ম্যাচের প্রথম হলুদ কার্ডও দেখা যায় প্রথমার্ধে। মেক্সিকোর এক খেলোয়াড়কে কঠোর ট্যাকলের জন্য কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার তেবোহো মোকোয়েনা। এর কিছুক্ষণ পর কুইনোনেসের আরেকটি শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। এমবোকাজির একটি অন-টার্গেট শট মেক্সিকোকে সতর্ক করে দেয়। তবে সামগ্রিকভাবে প্রথম ৪৫ মিনিট ছিল স্বাগতিকদেরই দখলে।

বিরতিতে যাওয়ার আগে স্কোরলাইন ১-০ হলেও মাঠের খেলায় মেক্সিকোর আধিপত্য ছিল আরও বড় ব্যবধানে। দ্বিতীয়ার্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিরতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার্তদের সহায়তায় চারুকলায় নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’

নাটোরের সিংড়ায় কচুরিপানায় লুকিয়েও রক্ষা হয়নি, দুই ডাকাতকে আটক করলো গ্রামবাসী

বগুড়া মহানগরে জামিলনগর মহল্লার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল টাইগাররা

বিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি দেবে ফিফা 

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার ১