বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের এমএলএস লিগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে চড় মারার অপরাধে শাস্তি দেওয়া হয়েছে লিওনেল মেসিকে। মেসি এবং তার সতীর্থ ইয়ান ফ্রেকে আলাদা ঘটনায় জরিমানা করা হয়েছে। যদিও জরিমানার অঙ্ক প্রকাশ করা হয়নি।
মেজর লিগ সকার (এমএলএস) শুক্রবার জানিয়েছে, মেসি ও তার সতীর্থ ইয়ান ফ্রেকে আলাদা ঘটনায় অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে। বুধবারের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা ভঙ্গ করায় মেসির বিরুদ্ধে এই আর্থিক শাস্তি দেওয়া হয়েছে।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মেসি ও ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মেসি সুলিভানের মাথা-ঘাড়ের পেছনে হাত দিয়ে চড় মারার মতো একটি অঙ্গভঙ্গি করেন। এরপর সুলিভানও মেসির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়েন। ঘটনাটি ম্যাচের একেবারে শেষদিকে হওয়ায় মাঠের পরিবেশও দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও রেফারি ফিলিপ দুজিচ তখন দুজনকে আলাদা করে দেন। ঘটনাটি তার সরাসরি নজরে না থাকায় মেসি বা সুলিভানকে তখন কোনো কার্ড দেখানো হয়নি।
পরে ভিডিও পর্যালোচনা করে বিষয়টি আমলে নেয় এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি। শাস্তির কারণ হিসেবে মেসির ওই আচরণকেই চিহ্নিত করা হয়েছে। মেসিই শুধু নন, একই ম্যাচে ইন্টার মিয়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস। তার ঘটনাটিও সুলিভানকে ঘিরে। অতিরিক্ত সময়ে সুলিভান বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ফ্রের সঙ্গে জড়িয়ে পড়েন। এরপর ফ্রে সুলিভানের ঘাড়ে হাত দেন। পাল্টা প্রতিক্রিয়ায় সুলিভান উঠে ফ্রেকে ট্যাকল করেন। এই ঘটনায়ও প্রতিপক্ষের মাথা ও ঘাড়ে হাত দেওয়ার নীতিমালা ভঙ্গ হয়েছে বলে মনে করেছে লিগ।
আরও পড়ুনফ্রে-সুলিভানের ঘটনাটি পরে আরও বড় উত্তেজনার জন্ম দেয়। এর জেরে মিয়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার কাভান সুলিভানকে লাল কার্ড দেখান রেফারি। তবে কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা পরে প্রত্যাহার করা হয়েছে। ফিলাডেলফিয়া ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে কাভানের শাস্তি বাতিল করে। ফলে পরবর্তী ম্যাচে তার মাঠে নামার পথও খুলে যায়। অর্থাৎ একই ঘটনায় প্রথমে লাল কার্ড দেখা কাভান সুলিভান শাস্তি থেকে রেহাই পেলেও মেসি ও ফ্রের বিরুদ্ধে আর্থিক শাস্তি বহাল থাকল।
মন্তব্য করুন

_medium_1787383281.jpg)


_medium_1787327067.jpg)


_medium_1787383938.jpg)
_medium_1787383692.jpg)