এনসিটিবি ও পাঁচ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান করা হয়েছে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডটির বর্তমান সচিব শামীম আরা চৌধুরী। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দাউদকান্দি/দেবিদ্বার সরকারি এসএস কলেজের অধ্যক্ষ মো. আহসান পারভেজকে।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে।
আরও পড়ুনএ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব প্রজ্ঞাপন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








