ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬, ১২:৪০ রাত

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

ছবি, সংগৃহীত, বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপ মানেই শুধু গৌরব নয়, বিশাল অঙ্কের অর্থ পুরস্কারও। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দলের অংশগ্রহণে ৩৯ দিনে মোট ১০৪টি ম্যাচ হবে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।

এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি ৮৭১ মিলিয়ন ডলার (প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা)। চ্যাম্পিয়ন দল ৬.১ কেজি সোনায় মোড়ানো ট্রফির পাশাপাশি পাবে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৬১৩ কোটি টাকা)। রানার্সআপ পাবে ৩৩ মিলিয়ন ডলার, তৃতীয় দল ২৯ মিলিয়ন ডলার এবং চতুর্থ দল ২৭ মিলিয়ন ডলার।

আরও পড়ুন

এ ছাড়া কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে ১৯ মিলিয়ন ডলার, শেষ ষোলোতে ওঠা দলগুলো ১৫ মিলিয়ন ডলার এবং রাউন্ড অব ৩২ থেকে বিদায় নেওয়া দলগুলো ১১ মিলিয়ন ডলার করে পাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফির সঙ্গে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পাবনায় সন্তানের সামনেই বাবাকে গুলি করে হত্যা, অপরজনকে ছুরিকাঘাতে খুন

নওগাঁয় সবজির হাটে ওজন ও খাজনা আদায়ে অনিয়ম

বগুড়ায় প্রথম ওয়ানডে অধিনায়ক জাকিরের সেঞ্চুরি ৮৫ রানে জয় বাংলাদেশ ‘এ’ দলের

বিদ্যুৎ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার কর- সিপিবি