ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৭:৪৫ বিকাল

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ এবার আন্তর্জাতিকভাবে অস্ট্রেলিয়ার ছয়টি শহরে মুক্তি পাচ্ছে।

আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে শুরু হবে সিনেমাটির নিয়মিত প্রদর্শনী। সিডনি ও মেলবোর্নে একই দিনে শুরু হওয়ার পর পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরায়ও দেখানো হবে চলচ্চিত্রটি।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘রইদ’-এর পরিবেশনার স্বত্ব যৌথভাবে অধিগ্রহণ করেছে স্ক্রিন এক্সকোপ এবং দেশি ইভেন্টস। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।

স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক বাজার এখন আগের চেয়ে অনেক বেশি উন্মুক্ত। ‘রইদ’ এমন একটি চলচ্চিত্র, যা প্রবাসী বাংলাদেশি দর্শকদের পাশাপাশি ভিন্ন সাংস্কৃতিক দর্শকদের সঙ্গেও সংযোগ তৈরি করতে সক্ষম। আমরা চাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকরা বড় পর্দায় একসঙ্গে সিনেমাটি উপভোগ করুক।’

দেশিইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, ‘রইদ’ শিল্পমান ও দর্শক-সংযোগ দুই দিক থেকেই শক্তিশালী একটি চলচ্চিত্র। আমরা আনন্দিত যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের জন্য এটি বড় পর্দায় নিয়ে আসতে পারছি।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর প্রদর্শনী শুরু হবে ৫ জুন থেকে সিডনি ও মেলবোর্ন দিয়ে। এরপর ১২ জুন দ্বিতীয় ধাপে সিডনি ও মেলবোর্নের নির্ধারিত হলে আবারও প্রদর্শিত হবে সিনেমাটি। ১৪ জুন ব্রিসবেনে, ২০ জুন পার্থে এবং ২১ জুন একদিনেই অ্যাডিলেড ও ক্যানবেরা সহ একাধিক শহরে দেখানো হবে ‘রইদ’।

সিডনিতে সিনেমাটি প্রদর্শিত হবে হয়েটস ব্ল্যাকটাউন ও হয়েটস ব্যাংকসটাউন প্রেক্ষাগৃহে, আর মেলবোর্নে দেখা যাবে হয়েটস চ্যাডস্টোন এবং ভিলেজ সিনেমাস ওয়্যারিবিতে। ব্রিসবেনের দর্শকরা উপভোগ করবেন হয়েটস সানিব্যাংকে, পার্থে প্রদর্শিত হবে হয়েটস ক্যারোসেলে। অ্যাডিলেডে থাকবে প্রসপেক্ট প্যালেস নোভা সিনেমাসে, আর ক্যানবেরায় দেখানো হবে হয়েটস বেলকোনেনে।

মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করেছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিও চোখে পড়ার মতো। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

সান মারিনোর বিপক্ষে ২-১ গোলে বাংলাদেশের ঐতিহাসিক জয়