ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৩:২৬ দুপুর

বিসিবি নির্বাচন বাতিলের রিট খারিজ, ভোটে বাধা নেই

বিসিবি নির্বাচন বাতিলের রিট খারিজ, ভোটে বাধা নেই, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিসিবি’র চলমান নির্বাচন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবি’র ৭ জুনের নির্বাচন হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিসিবি’র আইনজীবী। বিসিবি’র সাবেক ৬ কাউন্সিলর এ রিট দায়ের করেন।

আজ বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি করে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। পরে বিসিবি’র আইনজীবী জানান, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত বিসিবি’র বোর্ড সংক্রান্ত চারটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। বিসিবি’র আইনজীবী বলেন, একের পর এক রিট করে আইসিসি’র কাছে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।  ইতিমধ্যে বিসিবির সার্বিক পরিস্থিতি জানতে, দুবাই থেকে আইসিসির দু’জন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদেরকেও ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতি অবহিত করা হয়েছে।

আরও পড়ুন

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হাইকোর্টের গঠিত নির্বাচন কমিশনার। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন। ২৫ জন পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি নির্বাচন বাতিলের রিট খারিজ, ভোটে বাধা নেই

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কি না, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী